জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল ইমরান

 

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হিসেবে 'মঞ্চ' আমার অস্তিত্বের অংশ। সেই ভালোবাসার জায়গা থেকে এক নতুন পথচলা শুরু হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির সঙ্গে।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি(JnUMS)- এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন ম্যাডাম, সভাপতি হাসান আলী এবং সাধারণ সম্পাদক রকি আহমেদ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন প্রদান করেন।

মুকাভিনয় শিল্পের প্রসারে এবং সংগঠনের গতিশীলতা রক্ষায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। নতুন এই পথচলায় আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিঃশব্দ শিল্পের জয় হোক! 🎭

মুহাম্মদ আল ইমরান
সাংগঠনিক সম্পাদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি, ঢাকা।
#MuhammadAlEmran #JnUMS #MimeSociety #JagannathUniversity #NewJourney #OrganizingSecretary