ঐতিহ্যের ৪১৬ বছরে ঢাকা, স্পন্দনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ!

ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঐতিহ্যবাহী ‘ঢাকা শোভাযাত্রা’-য় গর্বিত অংশীদার হিসেবে শামিল হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর সেই ইতিহাসের ক্যানভাসকে রাজপথে জীবন্ত রূপ দিতে অনন্য ভূমিকায় ছিল নাট্যকলা বিভাগসহ ও অন্য কয়েকটি বিভাগ।

ঐতিহাসিক চরিত্রগুলোকে রূপায়ণের মধ্য দিয়ে ঢাকার অতীতকে আমরা ফের ফিরিয়ে এনেছিলাম পুরান ঢাকার রাজপথে। ইতিহাস, সংস্কৃতি আর মঞ্চের মেলবন্ধনে এই রঙিন শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল আমাদের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা ও বৈচিত্র্যময় রূপায়ণ।
ঐতিহ্যের শিকড় ছুঁয়ে থিয়েটারের ক্যানভাসে ঢাকাকে উদ্‌যাপনের কিছু দৃশ্য নিয়ে এই পোস্ট...


















যারা ছবি তুলেছেন/ভিডিও করেছেন আপনাদের ধন্যবাদ।
মুহাম্মদ আল ইমরান
শিক্ষার্থী, নাট্যকলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।